3 min read
Bacteria, part 5
Transformation, transduction, CRISPR, and the answer to part 1's oxygen puzzle. The last part of a Bangla series.
- Biology
- Bangla
গত পর্বে আমরা ব্যাক্টেরিয়ার যৌন জনন, কনজুগেশন নিয়ে কথা বলেছিলাম। এই পর্বে যৌন জননের অন্যান্য উপায় নিয়ে কথা হবে।
২) ট্রান্সফরমেশনঃ অনেকসময় ব্যাক্টেরিয়ামের সাইটোপ্লাজম ধ্বংস হয়ে গেলেও এর নিউক্লিয়য়েড অবশিষ্ট থাকে। তখন অন্য কোনো ব্যাক্টেরিয়া সেই নিউক্লিয়য়েড গ্রহণ করে। নূতন আগত নিউক্লিয়য়েড(DNA) ব্যাকটেরিয়ার নিজের DNA এর সাথে যুক্ত হয়ে রিকম্বিনেন্ট DNA তৈরি করে ও নতুন প্রকরণের সৃষ্টি হয়।
৩) ট্রান্সডাকশনঃ এই প্রক্রিয়ায় ব্যাক্টেরিয়া একা একা নিজের জিন ট্রান্সফার করতে পারে না। ভাইরাসের সাহায্য দরকার হয়। এই প্রক্রিয়াটা জানার আগে একটু ভাইরাসের গল্প করা যাক। ব্যাক্টেরিওফায ভাইরাসের বংশ বিস্তার(?!) পদ্ধতিটি বেশ ইন্টারেস্টিং। ভাইরাসটি ব্যাক্টেরিয়ার দেহে নিজের DNA প্রবেশ করায়। সেই DNA ব্যাক্টেরিয়ামের DNA কে কেটেকুটে ধ্বংস করে দেয়। তারপর ভাইরাস DNA নিজের অনুলিপন করতে থাকে। অতঃপর ভাইরাস দেহ গঠন করে ব্যাক্টেরিয়ামের দেহ থেকে বেরিয়ে আসে। এই প্রক্রিয়াকে লাইটিক চক্র বলে। তো অনেকসময় ভাইরাসের কোষদেহ গঠনের সময় মূল ব্যাক্টেরিয়াম এর DNA এর অংশবিশেষ নিয়ে গঠিত হয়। তখন সেই ভাইরাসটি যখন লাইটিক চক্রে অংশ নেয়ার জন্য অন্য ব্যাক্টেরিয়ামের দেহে DNA প্রবেশ করায়, তখন আগের ব্যাক্টেরিয়ামের DNA নতুন ব্যাক্টেরিয়ামের DNA এর সাথে মিলে রিকম্বিনেন্ট DNA সৃষ্টি করে। এভাবেও
নতুন প্রকরণ পাওয়া যায়।
এখন একটি প্রশ্ন জাগতে পারে, যে এমন হলে তো সব ব্যাক্টেরিয়াই উধাউ হয়ে যাওয়ার কথা। থাকার কথা শুধু ভাইরাসের?। ব্যাপার হচ্ছে বেশ কিছু ব্যাক্টেরিয়ায় "ক্রিসপার কেস ৯" নামে একধরণের প্রোটিন তৈরি হয়। এই ক্রিসপার ব্যাক্টেরিয়ার অতন্দ্র প্রহরী। ভাইরাস যখন তার DNA প্রবেশ করায় তখন ক্রিসপার সেই DNA শনাক্ত করে ও আক্ষরিক অর্থে সেই DNA কে "কেটে দেয়"! ফলে সেই ভাইরাস DNA ব্যাক্টেরিয়ার কোনো ক্ষতি করতে পারে না। That's how a protector works
ক্রিসপার নিয়ে কিছু কথা বলার লোভ সামলাতে পারছি না। ক্রিসপার প্রযুক্তিটি জেনেটিক ইঞ্জিনিয়ারকদের জন্য এক বিশাল আশীর্বাদ। ক্রিসপারের DNA কাটার কৌশলকে কাজে লাগিয়ে এখন আমাদের DNA তে অনেক কাজ করা হচ্ছে। মনে করা যাক কোনো কোনো DNA তে ক্ষতিকর কোনো জিন আছে। এখন সেই জিনকে সরিয়ে ফেললে প্রাণিটি কোনো রোগ প্রতিকার করতে পারবে( ধরা যাক কোনো মানুষের DNA তে থাকা কালার ব্লাইন্ডনেসের জিন) এখন সেই জিনকে সরাতে হলে উপায়? আগে জিনটিকে খুঁজে বের করো,,তারপর কেটে ছাটাই করো,, তার জায়গায় নতুন জিন বসাওএই সব কাজ ক্রিসপার খুব সহজেই করে ফেলে! আগে কোনো প্রাণিতে জেনেটিক পরিবর্তন আনতে হলে তার গ্যামিটে পরিবর্তন এনে লম্বা সময় অপেক্ষা করা লাগতো। ক্রিসপার প্রযুক্তিটি আক্ষরিক অর্থে জেনেটিক ইঞ্জিনিয়ারদের কাছে চেইন স' এর মতো। ক্রিসপার দিয়ে চাইলে জীবীত কোষের ক্রোমোজোমেও হাল্কা " এডিট" করে দেয়া যাবে All credit goes to Bacteria.
লেখাটি শেষ করতে চাই প্রথম পর্বে দেয়া কুইজটির উত্তর দেয়ার মধ্যে দিয়ে। কুইজটি ছিলো যে "আমরা জানি যে সালোকসংশ্লেষণের সময় গাছ অক্সিজেন তৈরি করে। আবার শ্বসনের সময় গাছ অক্সিজেন গ্রহণ করে। আর আমরা প্রাণীরা তো শ্বসনে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছিই। তাহলে বায়ুমন্ডলে কিভাবে অক্সিজেনের ভারসাম্য রক্ষা পাচ্ছে?? "
উত্তর হচ্ছে, ব্যাক্টেরিয়া
কিছু কিছু ব্যাক্টেরিয়া নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাদের দেহে ক্লোরোফিল থাকে। যেহেতু ক্লোরোফিল থাকে, তাই তারা সালোকসংশ্লেষণ করে। ফলে অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু টুইস্ট হচ্ছে এইসব ব্যাক্টেরিয়া আমাদের মতো সবাত শ্বসন করে না। তারা অবাত শ্বসনের মাধ্যমে খাদ্য থেকে শক্তি পায়। অর্থাৎ সেই ব্যাক্টেরিয়াগুলোই আমাদের নিঃস্বার্থভাবে অক্সিজেন দিয়ে যাচ্ছে। আর সেই ব্যাক্টেরিয়ার নাম হলো " নীলাভ সবুজ শৈবাল "( BGA - Blue Green Algae। ভ্রু কুচকাচ্ছেন? এটা তো শৈবাল? আসলে এটা একটা ব্যাক্টেরিয়া( Cyanobacteria)।যদিও এর নামের সাথে শৈবাল শব্দটি যুক্ত আছে। আপনার বাড়ির পাশের পুকুরে এগুলো সবুজ কার্পেটের মতো পড়ে থেকে নিবিড় অন্তরালে আপনাকে অক্সিজেন দিয়ে যাচ্ছে
“এই সিরিজটি লিখেছিলাম মূলত BCB- ব্যাঙের ছাতার বিজ্ঞান গ্রুপের একটি কনটেস্টের জন্য। সেখানে এরকম আরো মজার মজার ডিসকাশন হয়। চাইলে ঘুরে আসতে পারেন”
Enjoyed this post?
An upvote tells me to write more like it.