4 min read
Bacteria, part 4
How bacteria survive and multiply: binary fission, budding, and conjugation. Part 4 of a Bangla series.
- Biology
- Bangla
এই পর্বে আমরা ব্যাক্টেরিয়ার প্রকৃতিতে টিকে থাকার কিছু কারণ সম্পর্কে জানতে পারব।
এই প্রকৃতিতে সব জীবই নিজের অনুরূপ রেখে যেতে চায়। ব্যাপারটাকে আমরা প্রজনন নামে চিনি।একটি ব্যাক্টেরিয়াও প্রজননের মাধ্যমে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে চায়। ব্যাক্টেরিয়া প্রধানত দ্বি-ভাজন (Binary fission) পদ্ধতিতে প্রজনন করে থাকে। ব্যাক্টেরিয়া একটি এককোষী জীব। তাই দ্বি ভাজন প্রক্রিয়াটা অনেকটাই এমাইটোসিস এর অনুরূপ।এই প্রক্রিয়ায় ব্যাক্টেরিয়া অনেক দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারে। প্রক্রিয়াটি এরকমঃ
১) ব্যাক্টেরিয়ার ক্রোমোজোম( মূলত DNA) কোষের দুই প্রান্তের মাঝামাঝি অবস্থান নেয় ও প্লাজমামেমব্ররন এর সাথে যুক্ত হয়।
২) প্লাজমামেমব্রেনের সাথে সংযুক্ত অবস্থায় DNA অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন শুরু হয়।
৩) DNA রেপ্লিকেশন চলাকালে ব্যাক্টেরিয়াম কোষ লম্বায় বৃদ্ধি পায়। মূলত কোষের মাঝামাঝি অংশ বৃদ্ধি পেতে থাকে। এর কারণে DNA সূত্রক দুটি পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে।
৪) কোষের মাঝ বরাবর প্লাজমামেমব্রেন ভেতরের দিকে ঢুকে যায়। প্লাজমামেমব্রেন ভেতরের দিকে ঢুকার সময় কোষপ্রাচীরও সংশ্লেষিত হতে থাকে। আস্তে আস্তে দুই প্রান্তের মেমব্রেন ও কোষ প্রাচীর মিলিত হয়। এভাবেই নতুন ব্যাক্টেরিয়াম সৃষ্টি হয়।
ব্যাপারটা অনেক দ্রুত ঘটে। উপযুক্ত কালচার মাধ্যমে একদিনে একটি ব্যাক্টেরিয়াম থেকে 2^72 টি ব্যাক্টেরিয়াম তৈরি হতে পারে। ( Ref. Abul Hasan)
এ ছাড়াও অনেক ব্যাক্টেরিয়াম মুকুল সৃষ্টি করর বংশ বিস্তার করে থাকে।
- এছাড়াও কোনো কোনো ব্যাক্টেরিয়াতে মুকুলোদগম এর মাধ্যমেও বংশবিস্তার হয়ে থাকে। মুকুলোদগমে মূলত কুড়ি সৃষ্টি হয়। প্রথমে এক পাশ থেকে সাইটোপ্লাজম কিছুটা প্রবর্ধিত হয়ে একটি ছোট কুড়ি সৃষ্টি করে। তারপর কুড়িটি ধীরে ধীরে বড় হয়। একইসাথে ব্যাক্টেরিয়ামের নিউক্লয়েড( ক্রোমোজোম) দুই খন্ডে বিভক্ত হয়ে যায়। একটি খন্ড কুড়িটিতে প্রবেশ করে। তারপর যখন কুড়িটি মূল ব্যাক্টেরিয়ামের সমাব হয়ে যায় তখন সেটি মূল কোষদেহ(ব্যাক্টেরিয়াম) থেকে আলাদা হয়ে পড়ে।
যৌন জননঃ ব্যাক্টেরিয়ার যৌন জননের কনসেপ্টটা অন্যান্য জীবদের থেকে বেশ আলাদা৷ যৌন জনন বলতে আমরা সাধারণভাবে দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে সৃষ্ট জাইগোট সৃষ্টির মাধ্যমে বংশবিস্তারের প্রক্রিয়াকে বুঝি। ব্যাক্টেরিয়ামে কোনো গ্যামিট সৃষ্টি হয় না। তাহলে যৌন জনন কেন?
কারণ ব্যাক্টেরিয়া নিজেদের মধ্যে জিনের আদান প্রদান করে নতুন প্রকরণ সৃষ্টি করে থাকে। যেহেতু এখানে বংশগতীয় বস্তু( জিন) আদান প্রদান হচ্ছে, তাই একে যৌন জনন বলা হচ্ছে( ব্যাপারটা আসলেই অদ্ভুত। এখানে আদৌ জনন হচ্ছে না, তাও যৌন জনন হিসেবে ধরা হচ্ছে) । সিলেবাসে অন্তর্ভুক্ত ৩ প্রকার যৌন জনন নিয়ে আলোচনা করা হলোঃ
১) কনজুগেশন নালিপথেঃ কিছু ব্যাক্টেরিয়াতে নিউক্লিয়য়েড এর অতিরিক্ত একটি বৃত্তাকার DNA অণু থাকে। একে প্লাসমিড বলে। কনজুগেশনের সময় একটি দাতা ব্যাক্টেরিয়া ও একটি গ্রহীতা ব্যাক্টেরিয়ার মধ্যে একটি কনজুগেশন নালিপথের সৃষ্টি হয়। তারপর দাতা ব্যাক্টেরিয়ামের প্লাসমিড অনুলিপিত হয়। একটি প্লাসমিড দাতা কোষে থেকে যায় ও অন্যটি গ্রহীতায় চলে যায়। সে প্লাসমিড গ্রহীতা কোষে নতুন নতুন প্রোটিন সৃষ্টি করবে অর্থাৎ গ্রহীতা ব্যাক্টেরিয়াম নতুন নতুন বৈশিষ্ট্য লাভ করবে৷
ব্যাপারটি ব্যাক্টেরিয়ার জন্য একটি মাইলফলক কিন্তু আমাদের জন্য একটি দুঃস্বপ্ন! কেন? কারণঃ
ব্যাক্টেরিয়াঘটিত কোনো রোগে আক্রান্ত হলে আমরা এন্টিবায়োটিক সেবন করি। এই এন্টিবায়োটিক সাধারণত ব্যাক্টেরিয়ার দ্বি-ভাজনে বাধা সৃষ্টি করে অথবা ব্যাক্টেরিয়ার প্রোটিন সংশ্লেষণে বাধাদান করে ব্যাক্টেরিয়া ধ্বংস করে থাকে। মনে করা যাক একটি পাত্রে ১০০০ টি ব্যাক্টেরিয়া আছে। সেই পাত্রে এন্টিবায়োটিক প্রয়োগ করা হলো। এন্টিবায়োটিক ব্যাক্টেরিয়াগুলোর প্রোটিন সংশ্লেষণ বন্ধ করতে লাগলো। এখন কোনো একটা ব্যাক্টেরিয়ার প্লাসমিডে এমন কিছু বেসপেয়ার সিকুয়েন্স আছে যার কারণে তা কিছু বিশেষ প্রোটিন উৎপন্ন করে। এই প্রোটিনের গুণ হলো এই প্রোটিন এন্টিবায়োটিকের কার্যকরীতা নষ্ট করে দেয়! অর্থাৎ সেই ব্যাক্টেরিয়া এন্টিবায়োটিকে ধ্বংস হয়না! এখন সেই ব্যাক্টেরিয়া অন্য ব্যাক্টেরিয়াগুলোকে যদি তার প্লাসমিডের সেই সিকুয়েন্স কনজুগেশনের মাধ্যমে দিয়ে দেয়? তখন অন্য ব্যাক্টেরিয়াগুলোও এন্টিবায়োটিক এর বিরুদ্ধে কার্যকর হয়ে পড়বে। ধরলাম সেই ১০০০ ব্যাক্টেরিয়ার মধ্যে ৩০০ টি ব্যাক্টেরিয়া মারা গেল। বাকি ৭০০ টি এন্টিবায়োটিক এর বিরুদ্ধে কার্যকর হয়ে গেল। আবার নতুন কোনো এন্টিবায়োটিক দিলাম। এতে আগের আরো ১০০ টি মারা গেল। বাকি ৬০০ টি কিন্তু এখন ২ টা এন্টিবায়োটিক এর বিরুদ্ধে কার্যকর। এমন করতে করতে শেষপর্যন্ত এমন কিছু ব্যাক্টেরিয়ার উদ্ভব ঘটবে যা আমাদের পরিচিত সব এন্টিবায়োটিক এর বিরুদ্ধে কার্যকর হয়ে পড়বে! তখন আর সেই ব্যাক্টেরিয়াকে মারার মতো আর কোনো অস্ত্র আমাদের কাছে থাকবে না। পরিণাম? সেই ব্যাক্টেরিয়ার কবলে পড়ে মৃত্যু। প্রশ্ন হচ্ছে এটা কি বাস্তবে সম্ভব? উত্তর হচ্ছে হ্যা। এনং ধীরে ধীরে আমরা সেদিকেই আগাচ্ছি। বিভিন্ন ডেইরি ফার্মে / পল্ট্রি ফার্মে পশুপাখিকে যেই হারে এন্টিবায়োটিক দেয়া হচ্ছে তা মারাত্মক! এন্টিবায়োটিক তাদের দুধ/ডিম/মাংসে রয়ে যাচ্ছে। আর আমরা যখন তাদের এইসব প্রোডাক্ট খাচ্ছি তখন তা আমাদের দেহেও প্রবেশ করছে৷ এন্টিবায়োটিকের একটি ব্যাপার হলো প্রয়োজনীয় মাত্রায় না দিলে তা কাজ করবে না। এরজন্যই এন্টিবায়োটিক কোর্স এতো নির্দিষ্ট! যদি ডাক্তার ১২ দিনে কোর্স শেষ করতে বলে আর আপনি ১০ দিন ঔষধ সেবন করে বলেন যে আমি তো বেশ সুস্থ। বাকি ঔষধগুলো না খেলেও চলবে। সুসংবাদ, আপনি আপনার দেহের ব্যাক্টেরিয়াগুলোকে আরো শক্তিশালী হওয়ার পথে আরো একধাপ এগিয়ে দিলেন। মনে করেন শরীরে ১০০ টা ব্যাক্টেরিয়া আছে যা আপনার রোগের জন্য দায়ী। আর যখন শরীরে ২০ টা বা এর কম পরিমাণ ব্যাক্টেরিয়া থাকবে তখন রোগের কোনো উপসর্গ দেখা যাবে না। আর প্রতিটা এন্টিবায়োটিক ট্যাবলেট ১০ টি করে ব্যাক্টেরিয়া মারে। এখন আপনি ৮ টি ট্যাবলেট সেবন করে চাঙা অনুভব করলেন। বাকি ২ ডোজ খেলেন না। পরিণাম জানেন? বাকি ২০ টি ব্যাক্টেরিয়া এই এন্টিবায়োটিকের কলাকৌশল জেনে নিজেদের জিনে মিউটেশন করে নিবে। তখন সেই ২০ টি ব্যাক্টেরিয়া সেই এন্টিবায়োটিকের প্রতি " এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট " হয়ে উঠবে। আর আপনার শরীরের অন্য ব্যাক্টেরিয়াগুলোকেও তাদের জিনের কপি দিয়ে দিবে ও সেই ব্যাক্টেরিয়াগুলোও সেই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠবে। ফলাফলস্বরূপ পরবর্তীতে আপনাকে আরো কড়া ডোজ নিতে হবে। একই জিনিস প্রযোজ্য যখন মাছ -মাংসে ব্যাবহৃত এন্টিবায়োটিক আপনার দেহে প্রবেশ করছে। ফলে অনেক বেশি এন্টিবায়োটিক এর প্রতি ব্যাক্টেরিয়ারা রেজিস্ট্যান্ট হয়ে উঠছে। ফলস্বরূপ আমরা অপেক্ষা করছি নিজেদেরই হাতে নিজেদের কাল, সব এন্টিবায়োটিক এর প্রতি ইমিউন ব্যাক্টেরিয়া " সুপার বাগ" তৈরির।
( এটা একাডেমিক কনটেস্ট আর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আমাদের সিলেবাসে নেই। তাই বিস্তারিতো আলোচনা করলাম না। তবে যাদের এই ব্যাপারে ইন্টারেস্ট আছে তারা এই লিংকে গিয়ে বিস্তারিত জানতে পারেনঃ https://m.facebook.com/story.php?story_fbid=127565621632217&id=100031363380787)
“Written in Bangla in 2020 for a contest in the BCB (ব্যাঙের ছাতার বিজ্ঞান) science group, and moved here from my old website.”
Enjoyed this post?
An upvote tells me to write more like it.