2 min read
Bacteria, part 3
The shapes of bacteria, from cocci in pairs, chains, and clusters to rod-shaped bacilli. Part 3 of a Bangla series.
- Biology
- Bangla
এই পর্ব শুরু করার আগে একটা গল্প হয়ে যাক।
টি.টি.এস. পি.২.১.২.৯ নতুন আবিষ্কৃত গ্রহে পাওয়া গেছে পানির সন্ধান। বিজ্ঞানীদের ধারণা পানিতে প্রাণের অস্তিত্ব পাওয়া সম্ভব। যথা সময়ে সেই পানির নমুনা নিয়ে আসা হলো পৃথিবীতে। বিজ্ঞানীরা গবেষণা করে খোঁজ পেল ব্যাকটেরিয়ার মত কিছু জীবের। এখন পরীক্ষার পালা, এই জীব কি পৃথিবীর ব্যাকটেরিয়ার মত? নাকি এরা অন্য রকম?(চিত্র ১)
বিজ্ঞানীরা প্রথমে দেখলেন নমুনা পানিতে পাওয়া ব্যাকটেরিয়ার মত জীবগুলোও গোলাকার, দন্ডাকার।
বিজ্ঞানীরা এদের আকার অনুযায়ী আলাদা করলেন প্রথমে। তবে তার আগে ব্যাকটেরিয়ার গঠন অনুযায়ী শ্রেণীবিভাগ তারা একবার দেখে নিলেন।
চলুন এবার আমারাও দেখে নেই ব্যাক্টেরিয়ার শ্রেণিবিভাগ। মূলত ব্যাক্টেরিয়াকে কোষের আকৃতিগত পার্থক্য দ্বারা শ্রেণিবিভাগ করা হয়ে থাকে।(চিত্র ২)
১) কক্কাসঃ নামটা কটমটে হলেও, এই ব্যাক্টেরিয়াগুলো অনেক গুলুমুলু। হ্যা, কক্কাস শ্রেণির ব্যাক্টেরিয়াগুলো গোলকের মতো গোলাকার । এগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতে ছোট ছোট বৃত্তের মতো( চিত্র ৩)। কক্কাস ব্যাক্টেরিয়াগুলোকে আবার ৬ ভাগে ভাগ করা যায়।
- মনোকক্কাসঃ এরা সিঙ্গেল নিব্বা। অর্থাৎ যেসব কক্কাস ব্যাক্টেরিয়াগুলো একা একা থাকে তারা মনো কক্কাস। উদাহরণঃ Micrococcus denitrificans
- ডিপ্লোকক্কাসঃ ঠিক ধরেছেন। এরা কাপল। ডিপ্লোকক্কাস ব্যাক্টেরিয়াগুলো জোড়ায় জোড়ায় থাকে। Diplococcus pneumoniae(নিউমোনিয়ার জীবাণু, চিত্র ৪)
- টেট্রাকক্কাসঃ টেট্রা অর্থ চার বুঝায়৷যখন চারটি কক্কাস ব্যাক্টেরিয়া একসাথে একই তলে থাকে তখন তাকে টেট্রাকক্কাস বলে।উদাহরণঃ Gaffkya tetragena
- স্ট্রেপ্টোকক্কাসঃ এরা মুক্তার মালা। অনেকগুলো কক্কাস ব্যাক্টেরিয়া যখন চেইনের মতো যুক্ত থাকে তখন তাকে স্ট্রেপ্টোকক্কাস বলা হয়। উদাহরণঃ Streptococcus lactis( Known as Lactobacteria. তিনি বাটার মিল্ক উৎপাদনে নিয়োজিত। আর এই ব্যাক্টেরিয়াই প্রথম GMO জীবীত ব্যাক্টেরিয়া যেটা মানুষের রোগ সারাতে ব্যাবহৃত হয়েছে!)(চিত্র ৫)
- স্ট্যাফাইলোকক্কাসঃ এরা গুচ্ছাকারে থাকে। গুচ্ছের আকার নির্দিষ্ট নয়। দেখতে আঙ্গুরের থোকার মতো। উদাহরণঃ Staphylococcus aureus.
- সারসিনাঃ এরাও গুচ্ছাকারে থাকে। তবে তারা সমান দৈঘ্য প্রস্থ ও উচ্চতার ঘনক আকারে গুচ্ছ তৈরি করে থাকে।উদাহরণঃ Sarcina lutea
২) ব্যাসিলাসঃ এরা দেখতে দন্ডাকার। এরাও কয়েক প্রকারের হয়ে থাকেঃ
- মনোব্যসিলাসঃ সিঙ্গেল নিব্বা। একা একা থাকে। উদাহরণঃ Bacillus albus, Escherichia coli( এই ই কোলাই ব্যাক্টেরিয়া আমাদের জীবনের সাথে অনেক বেশি কানেক্টেড। আমাদের মুখে মিথোজীবী হিসেবে অবস্থান করে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স দেয়। এছাড়াও জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ই কোলাই এর অবদান বলে শেষ করা যাবে না!)
- ডিপ্লোব্যাসিলাসঃ কাপল। জোড়ায় জোড়ায় থাকে। উদাহরণঃ Moraxella lacunata
- স্ট্রেপ্টোব্যাসিলাসঃ একাধিক ব্যাসিলাস মিলে চেইন আকারে থাকে। উদাহরণঃ Streptobasillus moniliformis
- কক্কোব্যাসিলাসঃ একের ভেতর দুই। দেখতে সামান্য লম্বা বা খানিকটা ডিম্বাকার।উদাহরণঃ Salmonella
- প্যালিসেড ব্যাসিলাসঃ কখনো ব্যাসিলাস ব্যাক্টেরিয়াগুলো এমনভাবে পাশাপাশি সমান্তরাল অবস্থান করে যে দেখে একটি টিস্যু মনে হয়।তখন তাকে প্যালিসেড ব্যাসিলাস বলে।উদাহরণঃ Lampropedia sp
“Written in Bangla in 2020 for a contest in the BCB (ব্যাঙের ছাতার বিজ্ঞান) science group, and moved here from my old website.”
Enjoyed this post?
An upvote tells me to write more like it.