2 min read
Bacteria, part 2
Inside a bacterial cell: the cell wall and Gram staining, flagella, pili, ribosomes, chromosomes, and plasmids. Part 2 of a Bangla series.
- Biology
- Bangla
ব্যাক্টেরিয়ার গঠন সম্পর্কে ধারণা পাওয়ার পর ব্যাক্টেরিয়ার কোষীয় গঠন ও এর স্বভাব বৈশিষ্ট্য নিয়ে জানা যাক।
ব্যাক্টেরিয়া এককোষী জীব। এককোষী জীবদের গঠন খুবই সরল, আসলে একটি সাধারণ কোষের গঠনের মতো।
- ১)কোষপ্রাচীরঃ ব্যাক্টেরিয়াম( ব্যাক্টেরিয়ার একবচন) এর কোষকে ঘিরে একটি জড় কোষপ্রাচীর থাকে। এই জড় কোষপ্রাচীর থাকে বলে ব্যাক্টেরিয়া উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। এই কোষপ্রাচীর মূলত একপ্রকার কার্বোহাইড্রেট পলিমার "পেপটিডোগ্লাইকান" দ্বারা গঠিত। গ্রাম স্টেইনিং দ্বারা ব্যাকটেরিয়াকে ২ ভাগে ভাগ করা যায়। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ। গ্রাম স্টেইনিং এর সময় ব্যাক্টিরিয়াকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়।তাদের উপর রঞ্জক প্রয়োগ করা হয়।প্রথমে ক্রিস্টাল ভায়োলেট ও পরে স্যাফ্রানিন রঙ প্রয়োগ করা হয়( প্রসেসটা আরো জটিল)শেষ পর্যন্ত যেসব ব্যাক্টেরিয়া ভায়োলেট রঙ ধরে রাখতে পারে তারা গ্রাম পজিটিভ। আর যেসব ব্যাক্টেরিয়া ভায়োলেট রঙ ধরে না রেখে লাল স্যাফ্রানিন রঙ ধরে রাখবে তারা গ্রাম নিগেটিভ ব্যাক্টেরিয়া।কিছু ব্যাক্টেরিয়ায় পেপটিডোগ্লাইকানস স্তরটি বেশ পুরু থাকে। তাই তারা ক্রিস্টাল ভায়োলেট রঙ ধরে রাখতে পারে। আর যেসব ব্যাক্টেরিয়ার পেপটোগ্লাইকান স্তরটি অনেক পাতলা। তাই তারা ভায়োলেট রঙ ধরে রাখতে পারে না। এই গ্রাম স্টেইনিং চিকিৎসাবিজ্ঞানে অনেক গুরুত্বপূর্ণ। পেনিসিলিন জাতীয় ঔষধ গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়ার পেপটোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দিয়ে ব্যাক্টেরিয়া ধ্বংস করে। আর স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন জাতীয় ঔষধ গ্রাম নিগেটিভ ব্যাক্টেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিয়ে ব্যাক্টেরিয়া ধ্বংস করে। তাই বুঝাই যাচ্ছে ব্যাক্টেরিয়ার কোষ প্রাচীর সম্পর্কে জানা ও গ্রাম স্টেইনিং কতোটা গুরুত্বপূর্ণ!
- ২)স্লাইম স্তরঃ এটি কোষপ্রাচীররের বাইরে থাকে। সাধারণত কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত। প্রতিকূল অবস্থায় ব্যাক্টেরিয়াকে রক্ষা করাই এর কাজ।
- ৩)প্লাজমামেমব্রেনঃ এটি কোষপ্রাচীরের নিচের স্তর। এটি এক পর্দা বিশিষ্ট স্তর। ফসফোলিপিড আর প্রোটিন নিয়ে গঠিত। এই পর্দায় পকেটের মত অনেক খাঁজ দেখা যায়। এই খাঁজ কে মেসোজোম বলে। প্লাজমামেমব্রেনে ফসফোরাইলেটিক এনজাইম থাকায় এখানে কিছু ATP তৈরি হয়।
- ৪) ফ্ল্যাজেলাঃ ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দ্বারা ফ্ল্যাজেলা গঠিত ।ব্যাক্টেরিয়ামে এক বা একাধিক ফ্ল্যাজেলা থাকতে পারে। এটি ব্যাকটেরিয়াকে চলাচলে সাহায্য করে।
- ৫)পিলিঃ কিছু গ্রাম নিগেটিভ ব্যাক্টেরিয়ায় চুলের মতো অংশ থাকে। এই অঙ্গকে পিলি বলে।পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরী। কোন বস্তুর সাথে আটকে থাকতে সাহায্য করে।
- ৬) সাইটোপ্লাজমঃ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম বর্ণহীন ও স্বচ্ছ। এতে শর্করা, চর্বি, প্রোটিন জাতীয় খাদ্য উপাদান থাকে। অনেক ক্ষেত্রে এক ধরনের t-RNA ও দেখা যায়। সাইটোপ্লাজমে অবস্থিত উল্লেখযোগ্য অঙ্গাণু হলো মুক্ত রাইবোজোম ও পলি রাইবোজোম।সাইটোপ্লাজমে মুক্ত রাইবোজোম একসাথে অবস্থান করে না। যদি কখনো একসাথে অবস্থান করে তখন এদের পলিরাইবোজম বলে। এরা প্রোটিন ও RNA দিয়ে তৈরী। প্রকৃত কোষ থেকে ব্যাকটেরিয়ার রাইবোজম ভিন্ন ধরনের হয়ে থাকে। কারন, এতে শুধু মাত্র 70S রাইবোজম দেখা যায়। কিছু ব্যাক্টেরিয়া সালোকসংশ্লেষণ করতে পারে। তাদের সাইটোপ্লাজমে ক্রোম্যাটোফোর থাকে। নতুন তরুণ ব্যাক্টেরিয়ার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার ভলিউটিন থাকে। পরিণত অবস্থায় এসব ভলিউটিন মিলে কোষ গহব্বর গঠন করে।
- ৭) ক্রোমোসোমঃ ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়ার বস্তুকে নিউক্লিওয়েড বলে। এটির কোন নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস থাকে না। শুধু মাত্র ক্রোমোসোম বা DNA থাকে। এটি একটি দ্বিসূত্রক DNA। সাইটোপ্লাজমের DNA সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়য়েড বলে।
- ৮) প্লাসমিড: বহু ব্যাকটেরিয়ায় নিউক্লিয়ড ছাড়াও আরেক ধরণের বড় বৃত্তাকার DNA অণু থাকে। এই DNA অণু স্ববিভাজনসক্ষম ও এতে কিছু সংখ্যক জিন থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডে এই প্লাজমিডের অবদান অনস্বীকার্য! আমাদের প্রয়োজনীয় জিন এই প্লাজমিডে যুক্ত করে ব্যাক্টেরিয়া কালচার করা হয়। তারপর সেই জিনের কারণে ব্যাকটেরিয়া আমাদের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে। এভাবেই কৃত্রিম ইনসুলিন তৈরি করা হয়( বিষয়টা জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকের তাই বিস্তারিত আলোচনা করিনি)। তবে, এই প্লাজমিডের জন্যই ব্যাক্টেরিয়ার অনেক ভ্যারাইটি তৈরি হয়( অন্য পর্বে বিস্তারিত আলোচনা হবে)
“Written in Bangla in 2020 for a contest in the BCB (ব্যাঙের ছাতার বিজ্ঞান) science group, and moved here from my old website.”
Enjoyed this post?
An upvote tells me to write more like it.