Back

1 min read

Bacteria, part 1

How much of you is bacteria, why your phone screen is dirtier than a toilet seat, and what a bacterium is made of. Part 1 of a Bangla series.

  • Biology
  • Bangla

ব্যাক্টেরিয়া জিনিসটা সবসময়ই আমাকে খুব attract করে থাকে। আমার কাছে মনে হয় জীববিজ্ঞানের অন্য কোনো টপিক ভালো না লাগলেও ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করলে কেউ বোরড হবে না আর স্ত্রীরা যদি অর্ধাঙ্গিনী হয়, তাহলে ব্যাকটেরিয়ারা একদশমাংশীনি হ্যা। কারণ আমাদের শুষ্ক ভরের( শরীর থেকে পানি অপসারণ করলে যে পরিমাণ ভর অবশিষ্ট থাকে) ১০% ব্যাক্টেরিয়া। অর্থাৎ আপনার ওজন যদি 70kg হয় তাহলে আপনার শরীরে 7kg ব্যাক্টেরিয়া বসবাস করছে।

তাছাড়া প্রতিটা হিউমেন সেল এর বিপরীতে ২০ টি ব্যাক্টেরিয়া(এককোষী) থেকে থাকে

ব্যাক্টেরিয়া নিয়ে জানার আগে একটা কুইজ হয়ে যাক।

আমরা জানি যে সালোকসংশ্লেষণের সময় গাছ অক্সিজেন তৈরি করে। আবার শ্বসনের সময় গাছ অক্সিজেন গ্রহণ করে। আর আমরা প্রাণীরা তো শ্বসনে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছিই। তাহলে বায়ুমন্ডলে কিভাবে অক্সিজেনের ভারসাম্য রক্ষা পাচ্ছে??

চলুন আগানো যাক। ওহ, বাই দ্যা ওয়ে, এই যে আমার লেখাটি আপনি যেই ফোনে পড়ছেন, সেই ফোনের স্ক্রিণে আপনার টয়লেট সিটের থেকে প্রায় ১০গুণ বেশি ব্যাক্টেরিয়া(E-coli, স্টেপট্রোকক্কাস, স্টেফাইলোকক্কাস, ফ্লু ইত্যাদি) আছে(Ref. University of Arizona)

ব্যাক্টেরিয়া সম্পর্কে প্রথমেই যা জানা দরকার তা হচ্ছে ব্যাক্টেরিয়ার গঠন। ব্যাক্টেরিয়া একটি আদিকোষী(Prokaryotic) জীব। আদিকোষীদের একটি বৈশিষ্ট্য হলো এদের কোষে শুধু রাইবোসোম, আর কিছু বিচ্ছিন্ন DNA অনণু( ক্রোমোজোম) থাকে। ব্যাক্টেরিয়া দেখতে অনেক ছোট। সাধারণত ০.২-০.৫ মাইক্রোমিটারের হয়ে থাকে(ব্যাক্টেরিয়া নামটিই এসেছে গ্রীক শব্দ Bakterion = little rod থেকে)। ব্যাক্টেরিয়ায় যে দ্বিসূত্রক DNA অণু থাকে সেটিই ব্যাক্টেরিয়ার বংশগতীয় উপাদান। ব্যাক্টেরিয়া বাইনারি ফিশন বা দ্বিবিভাজন( অনেকটা এমাইটোসিস এর মতো) পদ্ধতিতে বংশ বিস্তার করে। ব্যাক্টেরিয়া যেকোনো পরিবেশে মানিয়ে নিতে সক্ষম। তাই ব্যাক্টেরিয়া প্রকৃতির অনেক প্রাচীন একটি জীব। এছাড়াও ব্যাক্টেরিয়া অন্য কোনো প্রাণির সাথে সহজেই মিথোজীবিতা স্থাপন করতে পারে।

“Written in Bangla in 2020 for a contest in the BCB (ব্যাঙের ছাতার বিজ্ঞান) science group, and moved here from my old website.”

Enjoyed this post?

An upvote tells me to write more like it.