1 min read
What does 0! mean?
Why zero factorial equals one, explained with an empty box. A short math post in Bangla.
- Math
- Bangla
কি অবস্থা তোমার? ভালো আছো?
এইতো আছি, তোমার খবর কি?
নাহ, আমার কোনো খবর নাই।
এখন একটু পড়াশোনা হয়ে যাক। ফ্যাক্টরিয়াল কি? 5!= 5*4*3*2*1, 4!=4*3*2*1 এইরকম। মানে একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল হচ্ছে সেই সংখ্যাটা থেকে শুরু করে কমতে কমতে ১ পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল।এটা আমরা মোটামুটি জানি। এই ফ্যাক্টরিয়াল জিনিসটা আবার অন্য একটা কিছুও মিন করে, ৫! মানে হচ্ছে ৫ টা জিনিসিকে আপনি কতটা ভিন্ন ভিন্ন উপায়ে সাজাতে পারবেন। একটা ছোট উদাহরণ দেয়া যাক, ধরা যাক a,b,c তিনটি বর্ণ আছে। এইগুলোকে সাজাতে হবে। এভাবে সাজানো যায়, (abc,acb,bac,bca,cab,cba) মানে টোটাল ৬ ভাবে। একটু দেখা যাক 3! মানে যেনো কি ছলো? 3!=3*2*1 = 6 অর্থাৎ n সংখ্যক জিনিসকে সাজানো যায় n! উপায়ে।
সবই ঠিক আছে। সমস্যাটা লাগে 0! এ। বইয়ে দেয়া আছে 0!=1 আমরা এটাই মুখিস্থ করি। কিন্তু একটু অন্যভাবে ভাবলে সহজেই বোঝা যায় কেনো 0! = 1
আচ্ছা, ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে জিনিসগুলোকে কতোভাবে সাজিয়ে রাখা যায়। 0! মানে হচ্ছে শূন্য সংখ্যক জিনিসকে কতোভাবে সাজিয়ে রাখা যায়!
মনে করা যাক আমাদের একিটা বাক্স আছে, সেখানে a,b,c তিনটি জিনিস আছে। তো আমরা সেই বাক্সে তিনটি জিনিসকে কতোভাবে সাজিয়ে রাখতে পারবো? 3! মানে ৬ উপায়ে। আচ্ছা যদি শুধু a আর b থাকতো? তাইলে সাজাতে পারতাম 2! মানে ২ উপায়ে(ab,ba)। যদি শুধু a থাকতো? তাহলে 1! মানে ১ উপায়েই সম্ভব(a)। এখন আমি বললাম কিছুই নাই! তাহলে কিভাবে সাজানো যায়? সিম্পল! একভাবে, কারণ কিছু নাই মানে বাক্স ফাঁকা। আর এই ফাঁকা বাক্স কেবল একভাবেই হবে।
ব্যাপারটা অনেকটা এরকম, একদম শুরুর কনভার্সেশনের মতো। এই যে তার কোনো খবর নাই এটাও কিন্তু একটা খবর
“Written in Bangla in 2020 as #mini_math_blog_1, and moved here from my old website.”
Enjoyed this post?
An upvote tells me to write more like it.